October 30, 2006

আমার আপন আধাঁর

এই তো মাস খানেক আগেও আমি ছিলাম শহরের সুখী মানুষদের মধ্যে একজন। আর আজ আমি এক ফোটা শান্তির জন্য এখান থেকে ওখানে ছুটে বেড়াচ্ছি। প্রচন্ড ব্যস্ততার মাঝে নিজেকে ডুবিয়ে দেই, মনের তিক্ষè অনুভুতি গুলোকে বোতা করার ব্যার্থ চেষ্টা চালাই। মায়ের মুখের দিকে সুখি সুখি চেহারা করে তাকিয়ে নিজের দুঃখটাকে আড়াল করি। হয়তো আমার মা এর সব কিছুই বোঝে, তার নিজের দুঃখও কম নয়। তিনিও হয়তো আমারই মত নিজের দুঃখটাকে আড়াল করে রাখে আমার কাছে।

আমাদের জীবন এরকম ছিল না। মা-বাবা-বোন আর আমি এই ছিল আমাদের সুখের সংসার। আমাদের সকলের জীবন থেকে বাবা চলে যাওয়ার পর আমরা আর কিছু নয় পরিবারের একান্ত প্রিয় একজন মানুষকে হারানোর বেদনায় ডুবে গেছি। আজ আমি শান্তির সন্ধানে রের হয়েছি। শান্তি খুজে পেয়েছি শুধু মায়ের কোমল মুখের দিকে তাকিয়ে আর প্রিয় বাবার কবরের পাশে দাড়িয়ে নিরবে চোখের জল ফেলে।
Locations of visitors to this page